ঢাকা: রাজধানীর শ্যামলীর কলেজগেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগে হাসপাতালটি সিলগালার নির্দেশ পেয়েছে। নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।আজ সোমবার বিকেলে হঠাৎ পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেন। হাসপাতালের ভর্তি রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন ভুক্তভোগীও উপস্থিত হন এবং অভিযোগ করেন, চিকিৎসার নামে তারা প্রতারণার শিকার হয়েছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধে তদারকি আরও জোরদার করা হবে।”ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া
মন্তব্য করুন