Odekha News
৮ মে ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। এ সময় সাইরেনের শব্দ এবং ওই অঞ্চল ব্ল্যাকআউট হয়ে যায়।  

বৃহস্পতিবার (৮ মে) রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হীরানগরে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করেছে।

হামলার পর জম্মু অঞ্চলের কিছু অংশে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে। জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাকআউটের কবলে। পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া আরেক রাজ্য রাজস্থানেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সিএনএন জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এ নিয়ে টানা দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থার মধ্যেই হামলা চালালো ভারত। পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০