Odekha News
৩০ এপ্রিল ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে ভারতীয় সেনাদের গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনারা নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) বিনা উসকানিতে গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছুড়েছে। এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২৯ এপ্রিল রাত থেকে ৩০ এপ্রিল ভোর পর্যন্ত কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ এবং জোরালোভাবে এ ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

সূত্র জানিয়েছে, পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় শত্রুপক্ষের একাধিক পোস্ট ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ভারতের চক্রপুত্র পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

সেনা সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর সময়োচিত ও কার্যকর জবাব ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে গেছে ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবাহিনী (পিডিএফ)। পিডিএফ দাবি করেছে, ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট, এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয়।

ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমানবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল একটি ‘সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া’, যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০