Odekha News
২৭ এপ্রিল ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুর পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

মোহাম্মদপুর পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

মোহাম্মদপুর পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

স্টাফ রিপোর্টার: ঝামেলামুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় পাসপোর্ট অফিসের সামনে থেকে সক্রিয় ১৪ দালালকে আটক করা হয়।

রোববার (২৭ এপ্রিল) দেড় ঘণ্টার অভিযানে দালাল চক্রের এসব সক্রিয় সদস্য আটক হয়। মোহাম্মদপুর অস্থায়ী সেনাক্যাম্প থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য নিশ্চত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. মাসুদ আলম, মো. রাহিমুল ইসলাম, মো. তারেক, মো. ইনারুল, মো. সাব্বির হোসাইন, মো. মামুন খান, মো. মাসুম, মো. রায়হান মাহমুদ, মো. মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. আব্দুল আলীম, মো. আব্দুস সাত্তার, মো. হুশাইন নিরব ও মো. রুহুল আমীন।

আটকদের মধ্যে একজন উবার চালক, বাকিরা ফটোকপিয়ার ও কম্পিউটার অপারেটর।

জানা গেছে, দালাল চক্রের সদস্যরা পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের সময় ধরা পড়েছে। এর আগে এই আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রত্যাশীরা বারবার হেনস্তার স্বীকার হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত চার থেকে পাঁচ দিন ধরে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন। দালালদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আনুষ্ঠানিক অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া, অভিযানের সময় আটক দালালদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ১২টি স্মার্টফোন, দালালির কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মোট এক লাখ ২২ হাজার ৮৫ টাকা। আটকদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০