Odekha News
১৫ জুলাই ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন। সেটা আরো ভালোভাবে বোঝা গেল রিচার্ড এনগারাভার বলে বড় শট খেলতে গিয়ে ইয়াসির রাব্বির আউট হওয়াতে। ব্র্যাড ইভান্স ক্যাচ ধরতেই থেমে যায় তার ৫৪ রানের ইনিংসটি।
সঙ্গে বাংলাদেশের জয়ের পথও থেমে যায়।

কেননা ওই ওভারেই আরেক স্বীকৃত ব্যাটার মোহাম্মদ সাইফউদ্দিনও আউট হন। পরে ইনিংস দ্রুতই গুটিয়ে যায়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৩৮ রানে অলআউট হয়। এতে করে ৩২ রানের ব্যবধানে সংক্ষিপ্ত সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশ।
এর আগে অন্য সংস্করণে শুধু হার দিয়ে শুরু করেনি, জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজই খুইয়েছে।
বুলাওয়েতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ইয়াসিরের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। তবে ব্যক্তিগত ১৪ রানে অধিনায়ক হৃদয় আউট হতেই আবার ধাক্কা খায় বাংলাদেশ।

দলীয় ৭৮ রানে রান আউট হয়ে বিপদ বাড়ান নুরুল হাসান সোহান (৩)। তবে ষষ্ঠ উইকেটে ৩৭ বলে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছিলেন ইয়াসির-শেখ মেহেদী। ব্যক্তিগত ১৯ রানে মেহেদী আউট হতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। ৮ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। প্রায় ৩ বছর খেলতে নেমে ৩ ছক্কা ও ২ চারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন ইয়াসির। প্রতিপক্ষের হয়ে ৪টি করে উইকেট নেন দুই পেসার এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। শেষ দিকে রায়ান বার্লের ৩০ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ১৯০.০০ স্ট্রাইকরেটে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স। বাংলাদেশের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০