Odekha News
৩ জুলাই ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২ লাখ টাকার চুক্তিতে খুন হয় প্রবাসী স্ত্রী

২ লাখ টাকার চুক্তিতে খুন হয় প্রবাসী স্ত্রী

২ লাখ টাকার চুক্তিতে খুন হয় প্রবাসী স্ত্রী

অনলাইন ডেস্ক: কুমিল্লা বুড়িচং উপজেলায় জমি বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে ২ লাখ টাকার চুক্তিতে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল সেপটিক ট্যাংকে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভাড়াটিয়া খুনিদের দিয়ে ভাশুরের স্ত্রী ওই হত্যাকাণ্ড ঘটান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক কালবেলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, পূর্ববিরোধের জেরে রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদি আরব প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার চার আসামি হলেন নিহতের ভাশুরের স্ত্রী নুরজাহান বেগম, ভাড়াটিয়া খুনি আনোয়ার হোসেন, রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু। বুধবার তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ওসি আজিজুল হক বলেন, ফেরদৌসী বেগম ও তার ভাসুরের স্ত্রী নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় নুরজাহান তার দেবরের স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন এবং গ্রেপ্তার হওয়া আনোয়ারের সঙ্গে ২ লাখ টাকায় চুক্তি করেন। পরে এ হত্যায় অংশ নেন গ্রেপ্তার অন্য দুই আসামি রুবেল ও জিল্লু।

গত ২৭ জুন সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দি করে পাশের এক বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং খোঁজাখুঁজি চলতে থাকে। মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৮টায় স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ওই সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ইকরামুল হাসান এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন। মামলার পরপরই পুলিশ প্রথমে নুরজাহানকে আটক করে। তার জবানবন্দিতে বাকি তিন আসামির নাম উঠে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভাড়াটে তিন খুনিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে নিহতের কানের দুল ও গলার চেইন উদ্ধার করা হয়েছে। বুধবার (০২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তিন খুনিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০