Odekha Drissho
১৩ অগাস্ট ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য, মাদক কারবারি, জাল নোট বহনকারী ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার এবং ইয়াবাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

অপহৃত ভিকটিম উদ্ধার, হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার

মনোহরদী থানা পুলিশ চকমাধবদী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) নামে আরও দুজন কৌশলে পালিয়ে যায়। অভিযান চালিয়ে একজন অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাহারিয়া শেখ (২৪), জুনায়েদ হাসান (২৬), তাহমিনা আক্তার (২৪) ও মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।

পুলিশের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৩, তারিখ ১২ আগস্ট ২০২৬। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন—জাহাঙ্গীর আলম (৫৪) ও মামুন সরকার (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই আটটি মাদক মামলা রয়েছে।

৫ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সজিব মিয়া (২৭) নামে এক যুবককে ৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে।

এ ছাড়া জালিয়াতির মাধ্যমে তৈরি ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনারকেও গ্রেফতার করেছে পুলিশ।

১৫ পিস ইয়াবাসহ আরও একজন আটক

পলাশ থানা পুলিশের আরেক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসব ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০