Odekha Drissho
১২ অগাস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআইওর বাসা থেকে বন্যাকবলিতদের জন্য আসা বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

পিআইওর বাসা থেকে বন্যাকবলিতদের জন্য আসা বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের এক কর্মচারীর ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুদ করা বিপুল সরকারি ত্রাণের পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলগাজী থানার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (যুব উন্নয়নের পূর্ব-দক্ষিণ পাশে) অবস্থিত আব্দুল কাদেরের বহুতল ভবনের নিচতলায় ভাড়া থাকতেন ফুলগাজী উপজেলা পিআইও অফিস সহকারী আব্দুল বাকের। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই বাসায় ২০২৪ সালের সরকারি ত্রাণের পণ্য অবৈধভাবে মজুদ রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ ও পুলিশের একটি দল, ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ওই কর্মচারীর বাসার বিভিন্ন স্থানে লুকানো অবস্থা থেকে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট (২০০ গ্রাম করে) হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট (১০০ গ্রাম করে) মরিচের গুঁড়া, ৩১ প্যাকেট (১০০ গ্রাম করে) ধনিয়া গুঁড়া পাওয়া যায়। সব মিলিয়ে ১০ বস্তা ত্রাণের প্যাকেট ও তিন বস্তা শুকনো খাবারের প্যাকেট উদ্বার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। উদ্ধার করা পণ্য ২০২৪-২৫ সালের বন্যার সময় জনগণকে দেওয়ার জন্য এসেছিল।

নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী রয়েছে। উদ্ধার করা পণ্য থানায় রাখা আছে। আরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০