Odekha Drissho
১১ অগাস্ট ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিকে লোডশেডিং, অন্যদিকে শতাধিক ট্রান্সফরমার চুরি- গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ

একদিকে লোডশেডিং, অন্যদিকে শতাধিক ট্রান্সফরমার চুরি- গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ

অনলাইন ডেস্ক: একদিকে লোডশেডিং, অন্যদিকে একের পর এক ট্রান্সফরমার চুরি। এ নিয়ে ফেনীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে নতুন সংকট। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০০ ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায়।

ট্রান্সফরমার চুরির পর দিনের পর দিন বিদ্যুৎহীন থাকছেন গ্রাহকরা। তীব্র গরমে অসহনীয় দুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন। অথচ চুরি যাওয়া ট্রান্সফরমার পুনঃস্থাপনে গ্রাহকদেরই গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) আবদুল আউয়াল জানান, ফেনী সদর থেকে ৫৮টি, ছাগলনাইয়া থেকে ৩৬টি, পরশুরাম থেকে তিনটি, সোনাগাজী থেকে দুটি এবং দাগনভূঞা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ফুলগাজীতে কোনো চুরির ঘটনা ঘটেনি।

জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এসব ট্রান্সফরমার খুলে নিয়ে যাচ্ছে। পরে সেগুলোর ভেতরের মূল্যবান কয়েল ও তামার তার খুলে নেওয়া হচ্ছে। একের পর এক চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

উত্তর কুহুমা গ্রামের একটি মসজিদের ২৫ কেভিএ ট্রান্সফরমার তিন দিন আগে চুরি হয়েছে। এতে মসজিদসহ ৬৩টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ইসমাইল মিথুন জানান, নতুন ট্রান্সফরমার বসাতে গ্রাহকেরা বিদ্যুৎ অফিসে ৮১ হাজার টাকা জমা দিয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শিল্প মিটারের গ্রাহক আলাউদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরির পর নতুনটি বসাতে যে সময় লাগে, ততদিনে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়। বিশেষ করে পচনশীল পণ্য নষ্ট হয়ে যায়। পোল্ট্রি ব্যবসায়ীদের অনেকের পথে বসার উপক্রম হয়।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মুহাম্মদ নুরুল হোসাইন বলেন, নীতিমালা অনুযায়ী প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে এর অর্ধেক এবং দ্বিতীয়বার চুরি হলে পুরো মূল্য গ্রাহকদের দিতে হয়। চুরির ঘটনায় থানায় মামলা করা হচ্ছে এবং গ্রাহকদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় বিভিন্ন থানায় অনেক মামলা হয়েছে। অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি হওয়া তারও উদ্ধার হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চক্র। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০