Odekha Drissho
৫ অগাস্ট ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

অনলাইন ডেস্ক: ঢাকার সাভারে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। একই সময়ে তাঁর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে একটি মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিনকে আরেকটি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও আইনি প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, গত ৯ জুলাই গাজিরচট আকবর মন্ডল উচ্চবিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এমপি সালাউদ্দিনকে অনুমোদন দেয় ঢাকা শিক্ষা বোর্ড। তবে উচ্চ আদালতের পূর্ববর্তী রায় অনুযায়ী, সংসদ সদস্যদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।

অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তন করে এমপির স্ত্রী সাবিনা সিদ্দিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গত জুনে এমপির ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিনকে শিমুলিয়া শ্যামা প্রসাদ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়।

তবে এসব নিয়োগে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর ভাষ্য, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ নিয়ম মেনেই সভাপতি নিয়োগের অনুমোদন দিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা ও সাবেক সভাপতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০