Odekha Drissho
৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতিঝিলে ফের চাঁদাবাজ সিন্ডিকেট? ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ!

মতিঝিলে ফের চাঁদাবাজ সিন্ডিকেট? ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ!

অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় আবারও একটি পুরোনো চাঁদাবাজ চক্র সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সূত্রের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকার পর অভিযুক্ত একটি চক্র নতুন পরিচয়ে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসকে কেন্দ্র করে আবারও চাঁদা দাবির ঘটনা বাড়ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের হুমকি এবং নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “রাজনৈতিক পরিবর্তনের পর স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারব বলে আশা করেছিলাম। কিন্তু এখন আবার আগের মতো চাঁদা দাবি করা হচ্ছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে।”

আরেক ব্যবসায়ী জানান, অতীতেও একই ধরনের চাঁদাবাজির কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। সম্প্রতি আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অনুসন্ধানে যেসব অভিযোগ

স্থানীয় বিভিন্ন সূত্র ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মতিঝিল বিমান অফিস গলি এলাকায় আবুল হাসান নামে এক ব্যক্তির নেতৃত্বে পুরোনো একটি চক্র আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, মতিঝিল, গুলিস্তান ও পুরানা পল্টন এলাকায় পুরোনো সহযোগীদের নিয়ে প্রভাব বিস্তারের পাশাপাশি ফুটপাত ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায়ের চেষ্টা চলছে। এমনকি কয়েকটি সরকারি দপ্তরকেও কেন্দ্র করে অর্থ দাবির অভিযোগ রয়েছে।

অতীতের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ

স্থানীয়দের দাবি, গত দেড় দশক ধরে মতিঝিল এলাকায় অভিযুক্ত ব্যক্তির প্রভাব ছিল। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অতীতে একাধিক মামলার কথাও স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

রাজনৈতিক পরিবর্তনের পর ফের সক্রিয়?

স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিবর্তনের পর অভিযুক্ত ব্যক্তি কিছুদিন এলাকা ছেড়ে ছিলেন। তবে সম্প্রতি নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এবং স্থানীয় এক রাজনৈতিক নেতার সহায়তায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

আইন বিশেষজ্ঞের মত

সুপ্রিম কোর্টের এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যান, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগের ক্ষেত্রে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবুল হাসান ওরফে হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

নিরপেক্ষ তদন্তের দাবি

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০