Odekha Drissho
৩ অগাস্ট ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি: অনিয়ম ও সেবায় অবহেলার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন।

সোমবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক কাশিমপুর ও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম, দুর্ভোগ ও সেবায় বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে ধরেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসেও পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তহসিলদারকে সতর্ক করা হয় এবং জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’— এমন একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়েছে।

প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়, বরখাস্তের সিদ্ধান্ত কেবল কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। জেলার অন্য কোনো ভূমি অফিসের কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

জেলা প্রশাসন জানিয়েছে, ভূমি অফিসে সেবার মান উন্নয়ন, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০