Odekha Drissho
২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দর্শনা সীমান্তে প্রায় ৭ কেজি সোনা জব্দ, ১৩ কোটি টাকার চালানসহ আটক ১

দর্শনা সীমান্তে প্রায় ৭ কেজি সোনা জব্দ, ১৩ কোটি টাকার চালানসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সোনা পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের চেষ্টা হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮–এর কাছে বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তার কাছ থেকে বিভিন্ন আকৃতির মোট ৩৯টি সোনার পিস উদ্ধার করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। পাশাপাশি একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকাও জব্দ করা হয়েছে।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ভারতে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো বহন করার কথা স্বীকার করেছেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা সোনা সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সোনা ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০