Odekha Drissho
২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে

ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে

ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক: দিনকে দিন বেড়েই চলেছে এইআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও, নানা রকম গুজব। এর ফলে ছড়াচ্ছে বিভ্রান্তি এবং নানান সমস্যা।

ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিষ্ঠান নানা ভাবে হচ্ছে প্রতারিত। এসব রুখতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।
প্রতিষ্ঠানটি প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে। তবে এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা জানায়, এই ভেরিফায়েড ব্যাজ দেখাবে ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী আসলেই মানুষ কিনা। তবে মেটার সাবস্ক্রিপশন সার্ভিস মেটা ভেরিফায়েড এর চেয়ে ভিন্ন। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। নতুন এই ফেসবুক ভেরিফায়েড ব্যাজটি বিনা মূল্যে প্রদান করা হবে।

বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম
মেটার নতুন ভেরিফাই ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। সেই ভিডিও অ্যাকান্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে।

ভেরিফাই ব্যাজ পাবেন যারা
ফেসবুকে ভেরিফাই ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে,

ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
এই প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ে সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। যেমন – প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।

মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সব সময় সতর্ক থাকা প্রয়োজন।

তবে নতুন এই ‘ফেসবুক ভেরিফায়েড ব্যাজ’ ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে মেটা। নির্বাচিত কয়েকটি দেশে চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।

এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। ভুয়া পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি থেকে গুজব ও প্রচারণার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সূত্র : এনগ্যাজেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০