Odekha Drissho
২৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান

আমেরিকার সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান

আমেরিকার সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী মঙ্গলবারের (২৮ জুলাই) এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, ওমানের মধ্যস্থতায় আলোচনা ধাপে ধাপে এগোলেও আলোচনার শর্ত কী হবে, তা ওয়াশিংটনকে ঠিক করতে দিবে না তেহরান।

আল জাজিরাতে প্রচারিত এক সাক্ষাৎকারে ঘারিবাবাদী বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইচ্ছা সংঘাত সৃষ্টি করবে আর যখন ইচ্ছা কূটনীতির দোহাই দেবে—এমন আচরণ মেনে নেওয়া হবে না।’ তিনি বলেন, ’আমেরিকাকে যখন খুশি যুদ্ধ এবং যখন খুশি আলোচনায় বসার অভ্যাসে ছাড় দেওয়া উচিত নয়।’ তেহরানের দাবি, ওয়াশিংটনই সংঘাত থামানোর আবেদন জানিয়ে বার্তা পাঠিয়েছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান বিনয়ের সাথে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত করেছে।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই ঘারিবাবাদী আমেরিকার আহ্বান জানানোর বিষয়টি তুলে ধরেন এবং স্পষ্ট করেন যে সংঘাতের অবসান চাইছে ওয়াশিংটনই। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিগত প্রায় পাঁচ মাস ধরে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই জলপথ সচল রাখতে কিছু ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে যোগ দিতে পারে বলে গুঞ্জন চলছে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সামুদ্রিক বাণিজ্য পথ সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

২৮ জুলাই পর্যন্ত সেন্টকম অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং বেশ কয়েকটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০