
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ ও বিভিন্ন স্থাপনা। উপজেলার পিপড়াখালী, রামপুর, ভিকাখালী, হাজিখালী ও কাকড়াবুনিয়া এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও তা ভাঙন ঠেকাতে কার্যকর হচ্ছে না। ইতোমধ্যে পিপড়াখালী গ্রামের বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে একটি পাকা মসজিদ এবং কাকড়াবুনিয়া বাজারও।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, মির্জাগঞ্জে পায়রা নদীর প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ফেলা এবং ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে।
মন্তব্য করুন