Odekha Drissho
২৮ জুলাই ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত জোটে অস্থিরতা, ভাঙনের শঙ্কা

জামায়াত জোটে অস্থিরতা, ভাঙনের শঙ্কা

জামায়াত জোটে অস্থিরতা, ভাঙনের শঙ্কা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে অস্থিরতা বাড়ছে। নেতৃত্বের ভূমিকা, স্থানীয় সরকার নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিকদের মতামত উপেক্ষার অভিযোগে জোটে অসন্তোষ দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিস জোট ছাড়ায় কার্যত এটি ৯ দলীয় জোটে পরিণত হয়েছে।

জোটসংশ্লিষ্ট সূত্র জানায়, নেজামে ইসলাম পার্টিসহ আরও কয়েকটি দল জোট ছাড়ার বিষয়ে ভাবছে। একই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ঘরানার সাতটি দলকে নিয়ে নতুন জোট গঠনের আলোচনা চলছে, যা ইসলামপন্থি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

শরিক দলগুলোর অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে জামায়াত এককভাবে অবস্থান নিচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। তবে জামায়াতের ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দাবি করেছেন, জোটে মতপার্থক্য থাকলেও শরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।

এদিকে হেফাজতের উদ্যোগে নতুন জোট গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও কয়েকটি ইসলামপন্থি দল এতে আগ্রহ দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামপন্থি রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০