Odekha Drissho
২৭ জুলাই ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার ম-র-দে-হ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বি. এম. মাহামুদুল ইসলাম (৩৮) গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বাসিন্দা এবং খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন-৬–এ উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে শ্বশুরবাড়ির অদূরের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর নিহতের স্ত্রী ফাতেমা কানিজ এবং শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়েছে।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই বি. এম. আশিকুজ্জামান দাবি করেন, তার ভাই ছুটিতে বাড়ি এলে সাধারণত শ্বশুরবাড়িতেই থাকতেন। এবারও সেখানে অবস্থানকালে শ্যালককে বিদেশে পাঠানোর জন্য অর্থ দাবি করা হয়। এ নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়েছিল। তার অভিযোগ, সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের ছোট বোন নাদিরা সুলতানা অভিযোগ করেন, তার ভাইকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হতো। অতীতেও ভাইকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলে তাদের সন্দেহ। তার দাবি, শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ প্রকাশ করেনি পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মাহামুদুল ইসলাম গত শুক্রবার (২৪ জুলাই) কর্মস্থল থেকে ছুটিতে এসে শ্বশুরবাড়িতে ওঠেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০