Odekha Drissho
২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া শ্রমিককে দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া শ্রমিককে দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া শ্রমিককে দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের শতরং পাড়া গ্রামে প্রায় ৫০ ফুট উঁচু একটি গাছে কাজ করতে গিয়ে বিপাকে পড়েন আজিজুল হক (৫০) নামে এক শ্রমিক। গাছ কাটার সময় তার হাত গাছের ফাঁকে আটকে গেলে দীর্ঘ সময় তিনি গাছের ওপরেই আটকে থাকেন। পরে প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানে তাকে নিরাপদে নিচে নামায় ফায়ার সার্ভিস।

রোববার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাছ কাটার সময় হঠাৎ আজিজুল হকের হাত গাছের ফাঁকে আটকে যায়। ফলে তিনি ভারসাম্য হারিয়ে গাছের ওপরেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে বিষয়টি পঞ্চগড় ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর গাছের ফাঁদে আটকে থাকা হাত মুক্ত করে আজিজুল হককে নিরাপদে নিচে নামানো হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আহত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ উদ্ধার অভিযানের প্রশংসা করেছেন। তাদের মতে, সময়মতো উদ্ধারকারী দল না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০