Odekha News
২৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ মাসের প্রকল্প শেষ হয়নি ১৮ মাসেও, তুলে নেওয়া হলো পুরো বিল

১০ মাসের প্রকল্প শেষ হয়নি ১৮ মাসেও, তুলে নেওয়া হলো পুরো বিল

১০ মাসের প্রকল্প শেষ হয়নি ১৮ মাসেও, তুলে নেওয়া হলো পুরো বিল

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের লক্ষ্যে নেওয়া পিইডিপি-৪ (PEDP-4) প্রকল্পে অনিয়ম ও ধীরগতির গুরুতর অভিযোগ উঠেছে। চুক্তি অনুযায়ী ১০ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ১৮ মাস পেরিয়ে গেলেও সাতটি ওয়াশব্লকের নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। এর মধ্যেই পুরো প্রকল্পের বিল উত্তোলনের অভিযোগে প্রশ্ন উঠেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে।

অভিযোগ রয়েছে, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য একজনের মাধ্যমে নির্মাণকাজ পরিচালনা করা হয়েছে। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজ অসমাপ্ত রেখেই পুরো বিল তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষক চরম দুর্ভোগে পড়েছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার দরগাপুর, রসুলপুর, তিলকপুর, জামিরকোনা, ড. চেরাগ উদ্দিন, ফুলবাড়ী ও কোনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা আরসিসি (RCC) ওয়াশব্লক নির্মাণের জন্য ২০২৪ সালের ২০ নভেম্বর কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর ট্রেডার্সকে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকার কার্যাদেশ দেওয়া হয়। নির্ধারিত সময় ছিল ১০ মাস।

তবে অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র কয়েকটি বিদ্যালয়ে সীমিত পরিসরে কাজ শুরু হলেও তা অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। পরে ২০২৬ সালের জুনে বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কায় কুলাউড়ার সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে দিয়ে পুনরায় কাজ শুরু করা হয়।

শনিবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের প্রায় ৪০ শতাংশ কাজ এখনও অসম্পূর্ণ। প্লাস্টার, টাইলস, পানির সংযোগ, বেসিন ও সিঁড়ির কাজ শেষ হয়নি। তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও প্রায় ২০ শতাংশ কাজ বাকি রয়েছে।

এদিকে পুরোনো শৌচাগার ভেঙে ফেললেও নতুন ওয়াশব্লক চালু না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষক ও ছাত্রীদের আশপাশের বাড়ির শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। একই চিত্র দেখা গেছে দরগাপুর, রসুলপুর, ড. চেরাগ উদ্দিন, জামিরকোনা ও কোনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।

সংশ্লিষ্টদের অভিযোগ, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বরং নিম্নমানের ইট, খোয়া, টাইলস ও ফিটিংস ব্যবহার করে অসম্পূর্ণ কাজের বিপরীতে জুন মাসেই পুরো বিল পরিশোধ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী জানান, কার্যাদেশপ্রাপ্ত নুর ট্রেডার্সের কোনো প্রতিনিধিকে কখনো কাজের স্থানে দেখা যায়নি। পুরো কাজ পরিচালনা করছেন কুলাউড়ার সিরাজুল ইসলাম।

একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, নির্মাণকাজে তদারকির অভাব রয়েছে। অনেক স্থানে নতুন বসানো টাইলস ও ফিটিংস ইতোমধ্যেই খুলে পড়তে শুরু করেছে।

তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, “সমস্যার বিষয়টি বারবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, রসুলপুরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাহিমা বেগম এবং জামিরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা জোন্স দ্রুত নির্মাণকাজ শেষ করে ওয়াশব্লকগুলো চালুর দাবি জানিয়েছেন।

অন্যদিকে কাজের দায়িত্বে থাকা সিরাজুল ইসলাম দাবি করেন, তিনি অফিসের অনুমোদন নিয়েই কাজ করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবর বলেন, বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী তালিকা পাঠানো ছাড়া প্রকল্প বাস্তবায়নে তাদের কোনো দায়িত্ব নেই।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুজন আহমেদ বলেন, “কাজটি কার্যাদেশপ্রাপ্ত নুর ট্রেডার্সই বাস্তবায়ন করছে। অন্য কাউকে দিয়ে কাজ করানোর সুযোগ নেই। নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি এবং মানসম্মত সামগ্রীই ব্যবহার করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০