Odekha News
২৫ জুলাই ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা, ভাঙচুর

বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা, ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাড়িতে মুখোশধারী একদল দুর্বৃত্ত হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ সোহরাব হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। কয়েক মিনিট তাণ্ডব চালিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পর সোহরাব হাওলাদার দাবি করেন, সেদিন সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয় এবং তিনি ওই কমিটির উপদেষ্টা ছিলেন। তার ধারণা, কমিটি গঠনকে কেন্দ্র করে ক্ষুব্ধ কোনো পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০