Odekha News
২৩ জুলাই ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ!

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ!

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর ৮০০ কোটির বেশি টাকার দুটি প্রকল্পে আগে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে আবারও কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়া চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)।

অভিযোগে বলা হয়েছে, পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) পরিচালনা পর্ষদের নীতিগত সিদ্ধান্ত উপেক্ষা করে যৌথ উদ্যোগের মাধ্যমে এনার্জিপ্যাককে পুনরায় দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা, দীর্ঘসূত্রতা ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির একাধিক চুক্তি বাতিল করা হয়েছিল এবং অন্তত তিন বছর টেন্ডারে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত ছিল।

পিটিএসআইআরইপি প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি প্যাকেজের মূল্য ৬১২ কোটি ও ২০০ কোটির বেশি, যা মিলিয়ে প্রায় ৮০০ কোটিরও বেশি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একই প্রতিষ্ঠানের কাছে আবারও এসব প্রকল্প দেওয়ার উদ্যোগ নজিরবিহীন।

তবে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান বলেন, দাতা সংস্থার অর্থায়নের প্রকল্প হওয়ায় তাদের ক্রয় নির্দেশিকা অনুসরণ করতে হয়। গাইডলাইনে আগে চুক্তি বাতিল হওয়া প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার কোনো বিধান না থাকায় তাদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হয়নি।
সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০