Odekha Drissho
২২ জুলাই ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত সাংবাদিক মনির হোসেন

উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত সাংবাদিক মনির হোসেন

উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত সাংবাদিক মনির হোসেন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা (ব্যবস্থাপনা) কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. মনির হোসেন।

সম্প্রতি বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়ায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তার নির্বাচনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মনির হোসেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, এর আগে তিনি উত্তর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন। ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকায় একজন দায়িত্বশীল ও পরিচিত মুখ হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিদ্যালয়ে আরও আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে।

প্রতিক্রিয়ায় সাংবাদিক মো. মনির হোসেন বলেন, “আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০