Odekha News
২০ জুলাই ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে উপজেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের বাসিন্দা এবং উপজেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা স্থানে মাদক কেনাবেচা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিল পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা এনসিপির সদস্যসচিব মো. আশানুর রহমান বলেন, “মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ দলের সদস্য হতে পারে না। অভিযোগের পরপরই তাকে উপজেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আইনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একই তথ্য নিশ্চিত করে উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, মাদকবিরোধী অভিযানে শাকিলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০