Odekha News
১৬ জুলাই ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের দাবি, ভোরেই ভূপাতিত করা হয়েছে এমকিউ-৯ ড্রোন

ইরানের দাবি, ভোরেই ভূপাতিত করা হয়েছে এমকিউ-৯ ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেশক শহরের আকাশে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ প্রকাশিত তথ্য অনুযায়ী, আইআরজিসির মহাকাশ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিরক্ষা ইউনিট প্রথমে ড্রোনটিকে শনাক্ত ও নজরদারিতে নেয়। পরে উপযুক্ত সময়ে লক্ষ্যভেদ করে সেটি ধ্বংস করা হয়।

তবে বিবৃতিতে ড্রোনটির মালিকানা কিংবা এটি কোন মিশনে ছিল—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবিও তেহরানের

এদিকে একই দিনে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর সামরিক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি সংরক্ষণাগার।

ইরানের ভাষ্য, এটি তাদের চলমান ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপ। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাম্পুর ব্যারাক হামলার প্রতিশোধের দাবি

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানশাহরের বাম্পুর ব্যারাকে হামলায় সাত সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান চালানো হয়েছে। তারা এটিকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।

মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উত্তেজনা

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব দাবি সামনে এলো। দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।

তবে ইরানের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি কিংবা জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ঘটনাগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০