Odekha News
১৫ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টা: ভাইরাল সেই ভিডিওর ঘটনায় গ্রেপ্তার ২

৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টা: ভাইরাল সেই ভিডিওর ঘটনায় গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি: পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুকে পা ভেঙে দেয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে মাদবদী থানায় মামলাটি দায়ের করেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা দায়র করা হয়নি।

বুধবার (১৫ জুলাই) মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অভিযুক্তরা হলো শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া ও বাবা আলমাস মিয়া। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও চাচি লিজা আক্তার পলাতক রয়েছেন।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির রিজিক নামে ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। এই সুবাদে বাড়ির কাজ কর্ম সাময়া আক্তারের জাঁ লতা বেগমকে করতে হয়েছে। এই নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে গত ১১ জুন সাময়া আক্তারের জাঁ লতা বেগম শিশুকে পায়ে মোচড় দিয়ে ভেঙে দেয়ার চেষ্টা করেন।

এ বিষয়টি সায়মা আক্তারের মোবাইলে ধারণ করা হয়। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্য সমালোচনার ঝড় উঠে। খবর পেয়ে মঙ্গলবার মাদবদী থানা পুলিশ ঘটনাস্থলে শিশুটির পরিবারের কাছে যায় এবং খোঁজ খবর নেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বারা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা এডিট করা। আমার সন্তানের কোনো পা ভাঙেনি। আপনারা নিজের চোখে দেখেন। তার পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাষ্টার নেই। পারিবারিক বিষয় নিয়ে আমার জাঁর সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে সে বাচ্চার পায়ে মোচড় দেয়। জাঁ-এর বাবা আমাদের বাসায় এসে তাকে বকাঝকা করেছে এবং বিষয়টি পারিবারকভাবে মীমাংসা হয়ে গেছে।

এ বিষয়ে মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে সমাজ সেবা অফিসের প্রিভেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক চাচিকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০