Odekha News
১৫ জুলাই ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক হিসাব খুলতে বিআইএন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

ব্যাংক হিসাব খুলতে বিআইএন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

অনলাইন ডেস্ক: ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি হিসাব বা স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খোলা, ঋণ গ্রহণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট চালু, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবা নিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা এর প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে এ বিষয়ে ভ্যাট আইনে যুক্ত হওয়া নতুন বিধান কার্যকর করতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চিঠিতে বলা হয়, অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪-এ নতুন উপধারা সংযোজন করা হয়েছে। এর ফলে নির্ধারিত কয়েকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন বা তার তালিকাভুক্তির প্রমাণপত্র উপস্থাপন আইনগতভাবে বাধ্যতামূলক হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব ও এসটিডি হিসাব খোলা ও পরিচালনা, ঋণ গ্রহণ, এমএফএসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসার উদ্দেশ্যে কেনা যানবাহনের নিবন্ধন করতে বিআইএন নম্বর দেখাতে হবে।
চিঠিতে নতুন বিধান দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যাংক, এনবিএফআই ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
এনবিআর বলেছে, বর্তমানে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিআইএন নিবন্ধন করেনি, তাদেরও এসব সেবা গ্রহণের আগে দ্রুত বিআইএন নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০