Odekha News
১৩ জুলাই ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

অনলাইন ডেস্ক: দ্বিতীয় সন্তানের জন্মের পর ছেলে সন্তানের আশা করেছিলেন কিনা এমন একটি প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সারা খান।

তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি এবং তার স্বামী, প্রখ্যাত গায়ক ফালাক শাবির উভয়েই কেবল একটি সুস্থ ও স্বাভাবিক সন্তান চেয়েছিলেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সারা। সেখানে এক অনুরাগী জানতে চান, দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি কোনো ছেলে সন্তান আশা করেছিলেন কিনা।

জবাবে সারা খান অত্যন্ত সহজভাবে বলেন, ‘আমরা শুধু একটি সন্তান চেয়েছিলাম (লিঙ্গ আমাদের কাছে মুখ্য ছিল না)।’

বর্তমানে আলিয়ানা এবং রানিয়া নামের দুই কন্যাসন্তানের জননী সারা। প্রশ্নোত্তর সেশনে মাতৃত্ব কীভাবে তার জীবনকে বদলে দিয়েছে, সেই অনুভূতিও ব্যক্ত করেন তিনি।

বিয়ের আগের এবং সন্তান হওয়ার পূর্বের জীবনের কোন জিনিসটি তিনি সবচেয়ে বেশি মিস করেন এমন প্রশ্নের জবাবে সারা জানান, দুই সন্তানের মা হওয়ার পর একমাত্র ‘একটানা গভীর ঘুম’ ছাড়া তিনি আর কিছুই মিস করেন না।

চলতি ফুটবল বিশ্বকাপ নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বেশ রসিকতা করে বলেন, ‘আজকাল আমি শুধু একটাই খেলা দেখছি, আর তা হলো আমার দুই মেয়ে।’

মাতৃত্বের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই অভিনেত্রী তার কন্যাদের জীবনের সেরা উপহার হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমার জীবন এখন আরও সুন্দর হয়ে উঠেছে। আগের চেয়ে ব্যস্ততা অনেক বেড়েছে ঠিকই, কিন্তু এটাই আমার জীবনের সেরা সময়। আমি আমার মেয়েদের ভীষণ ভালোবাসি। তারা আমার ওপর আল্লাহর দেওয়া সেরা নেয়ামত।’

মা হিসেবে নিজের সবচেয়ে বড় লক্ষ্যের কথা জানিয়ে সারা বলেন, তিনি তার সন্তানদের দয়ালু ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে তিনি সকল বিবাহিত নারীর জন্য সুস্থ সন্তানের দোয়া করেন।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা দানিশ তৈমুরের সাথে ‘শের’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন সারা খান। শিগগিরই পাকিস্তানের একটি টিভি চ্যানেলের একটি নতুন নাটকে জনপ্রিয় অভিনেতা ফিরোজ খানের বিপরীতে তাকে দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০