Odekha News
১৩ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) এবং সুমন (৩০)।

পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ

র‍্যাব জানায়, গত ২৩ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে পাহাড়তলীর আব্দুপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়।

পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলার সময় প্রধান আসামি শামীম ধারালো অস্ত্র দিয়ে রিফাতের বাম পায়ের হাঁটুর ওপর আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় অভিযান

ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল বাজার এলাকা থেকে প্রধান আসামি শামীম ও সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহর থানার মাইজপাড়া এলাকা থেকে সুমনকে আটক করা হয়।

র‍্যাবের বক্তব্য

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০