Odekha News
১৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল দলিলে সরকারি খাস জমি দখলের চেষ্টা, শিবচরে আটক ১

জাল দলিলে সরকারি খাস জমি দখলের চেষ্টা, শিবচরে আটক ১

মাদারীপুর সংবাদদাতা: জাল দলিল ও খতিয়ান ব্যবহার করে সরকারি খাস জমি নিজের নামে নামজারির চেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে মাদারীপুরের শিবচরে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা ভূমি প্রশাসন। প্রাথমিক তদন্তে উপস্থাপিত দলিল, খতিয়ান, স্বাক্ষর ও সিলমোহর জাল বলে নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নামজারি সংক্রান্ত শুনানির সময় পলাশ চন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

সরকারি খাস জমি নিজের নামে নামজারির আবেদন

ভূমি প্রশাসন সূত্রে জানা গেছে, শিবচরের ৭১ নম্বর কেরানিবাট মৌজার সরকারি ১/১ নম্বর খতিয়ানভুক্ত ৪১১ শতাংশ খাস জমি নিজের নামে নামজারির জন্য অনলাইনে আপিল আবেদন করেন পলাশ চন্দ্র দাস।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, একই জমি নিয়ে এর আগেও তিনবার আবেদন করা হয়েছিল। প্রতিবারই জালিয়াতির অভিযোগে আবেদনগুলো বাতিল করা হয়। সর্বশেষ আবেদনের শুনানিতে আবেদনকারীকে মূল কাগজপত্রসহ উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

যাচাইয়ে মিলল জালিয়াতির প্রমাণ

শুনানির সময় জমা দেওয়া এসএ খতিয়ান ও অন্যান্য কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বলে প্রতীয়মান হয়। এছাড়া, যার ওয়ারিশ দাবি করে জমির মালিকানা দাবি করা হয়েছে, এসএ খতিয়ানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পরে সাব-রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল সংগ্রহ করে যাচাই করা হলে দেখা যায়, উপস্থাপিত দলিলের দাতা ও গ্রহীতার তথ্যের সঙ্গে সরকারি নথির কোনো মিল নেই। প্রাথমিক তদন্তে দলিল, খতিয়ান, স্বাক্ষর এবং সিলমোহর—সবই জাল বলে নিশ্চিত হয় ভূমি প্রশাসন।

জালিয়াত চক্রের তথ্য মিলেছে

সহকারী কমিশনার (ভূমি) জানান, জিজ্ঞাসাবাদে জাল দলিল ও খতিয়ান তৈরির সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-এর ৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য শিবচর থানায় পাঠানো হয়েছে।

এক কোটি টাকা ঘুষের প্রস্তাবের অভিযোগ

শিবচর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, পলাশ চন্দ্র দাস দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নামজারির বিষয়টি তদবির করছিলেন। একপর্যায়ে নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে তাকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেন।

তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে তাদের নির্দেশনায় আবেদনকারীকে শুনানিতে ডাকা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।

তদন্ত অব্যাহত

উপজেলা ভূমি প্রশাসনের দাবি, সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার সঙ্গে জড়িত পুরো জালিয়াত চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০