Odekha News
১৩ জুলাই ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

খেলা ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার খবর ইংল্যান্ডে বেশ আলোড়ন তুলেছে। এই ম্যাচ নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। তবে সবার চেয়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে সাবেক মিডফিল্ডার জো কোলকে। বুধবার আটলান্টায় লিওনেল মেসির বিপক্ষে বিতর্কিত এক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে ছিলেন কোল। সবাই সাবেক ইংল্যান্ড খেলোয়াড়। সেখানে আলোচনা হয় ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম ম্যাচ নিয়ে। ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা কোল চ্যালেঞ্জের সুরে বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।’

তখন উপস্থিত সবাই তাকে থামানোর চেষ্টা করেন। কোলের এই কথা শুনে তেঁতে গিয়ে মেসি যদি আবার দুর্দান্ত কোনো ম্যাচ খেলে বসেন, সেটা তারা কেউই চাননি। তারা বলেন, ‘এভাবে বলো না। পরে দেখা যাবে। আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’

রিচার্ডস অবশ্য মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। কারণ আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘ধূর্ত ও জয়ী মানসিকতার’। তবে থমাস টুখেলের দলের শক্তির কথাও তুলে ধরেন তিনি। রিচার্ডস বলেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।’

মেসির বিপক্ষে কোলের এমন কড়া মন্তব্য অবাক করার মতো। কারণ এর আগে বহুবার প্রকাশ্যে মেসির প্রশংসা করেছেন তিনি। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছিলেন তিনি। বিশ্বকাপের আগে কোল বলেছিলেন, ‘আমার মনে হয়, রোনালদো হয়তো রাতে বালিশে মাথা রেখে ভাবেন, ইশ, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম। মেসি ঠিক আছে। সবকিছু জেতা একমাত্র সেই। হ্যাঁ, একমাত্র সেই শান্তিতে ঘুমায়।’

আগামী ১৬ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচের আগে যে এমন কথার লড়াই আরও চলতে থাকবে, তা বলাই বাহুল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০