Odekha News
১৩ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকিট কেলেঙ্কারি: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

টিকিট কেলেঙ্কারি: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

টিকিট কেলেঙ্কারি: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

অনলাইন ডেস্ক: বিমান টিকিট বিক্রির নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা অবৈধভাবে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সাতজনের বিরুদ্ধে মামলা

সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে গত ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় প্রতিষ্ঠানটির সাতজনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— সালমান বিন রশিদ শাহ সায়েম, এম এ রশিদ শাহ সম্রাট, আমির হামজা রশিদ শাহ নায়েম, এ কে এম শাহদাত হোসেন, আব্দুল গণি মেহেদী, মো. সাকীব হোসেন এবং মোতাহের হোসেন।

অগ্রিম টাকা নিয়েও দেওয়া হয়নি টিকিট

তদন্তে জানা গেছে, ফ্লাইট এক্সপার্ট বিজনেস টু বিজনেস (B2B) এবং বিজনেস টু কনজিউমার (B2C)—উভয় পদ্ধতিতে বিমান টিকিট বিক্রি করত।

প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে অস্বাভাবিক মূল্যছাড়ের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সাব-এজেন্ট ও সাধারণ গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করে। কিন্তু নির্ধারিত সময়েও অনেক গ্রাহককে টিকিট সরবরাহ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

দেশ ছাড়েন ব্যবস্থাপনা পরিচালক

সিআইডির ভাষ্য অনুযায়ী, টিকিট সরবরাহে ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম ২০২৫ সালের ১ আগস্ট দেশ ত্যাগ করেন।

এরপর থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহক ও সাব-এজেন্টদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত শুরু করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মানিলন্ডারিং আইনে তদন্ত চলমান

সিআইডি জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের লেনদেন, সম্পদের উৎস এবং অর্থ পাচারের সম্ভাব্য পথ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০