Odekha News
১২ জুলাই ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিল জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা

মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিল জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা

মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিল জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা

স্টাফ রিপোর্টার: মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে “মাদককে না বলি, সবুজে দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে চাঁদপুর শহরে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক নীরব ভয়াবহতা। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী প্রচারাভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা, সমাজকে মাদকমুক্ত করতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো. শওকত করিম, সহ সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, অর্থ সম্পাদক সোহাঈদ খান জিয়া এবং সিনিয়র কার্যকরী সদস্য আব্দুল গণি।

এ সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাঈন, কার্যকরী সদস্য মো. আল-আমিন, ওমর শরীফ, আরিফুর রহমান, মো. রাব্বী ঢালী, সাধারণ সদস্য মো. সোহেল মিজি, বোরহান সাইফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন, চাঁদপুরের প্রবীণ সাংবাদিক মিয়া খালেকসহ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০