Odekha Drissho
১৭ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন প্রতিহত, সহযোগিতার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি পুশইন (জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা) অভিযান প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ২২৫/৩-আর এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্র জানায়, ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বেসামরিক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে ওই চেষ্টা ব্যর্থ করে দেয়।বিজিবি আরও জানায়, সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে এলাকায় বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এর আগে গত ১৩ জুন একই সীমান্ত এলাকা দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, যা বিজিবির বাধার মুখে ব্যর্থ হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে, পুশইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে ৭ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।আটক ব্যক্তিরা সবাই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন— বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০