Odekha News
৩ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু তালেব ওই ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে (ঈদের পরদিন) বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই শিশু। ঘোরাঘুরি শেষে বিকেলে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। ভ্যানচালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে পাশের একটি করাতকলের (স’মিল) গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এই ঘটনার পর, গত ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির দাদা রফিকুল ইসলাম।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান ও পরিচয় শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০