Odekha News
৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মর্তুজা তামিম (২৬)।

আদাবর থানা সূত্রে জানায়, মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় সাদমান সাকিব (২৭) নামে এক ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেফতারকৃতরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের চিপা গলিতে নিয়ে আটকে রাখে।

অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

কিন্তু সাদমান সাকিব রাজি না হওয়ায় অপহরণকারীরা তাকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেয়। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি শ্যামলী মোড়, শ্যামলী রিং রোড, শ্যামলী হাউজিংসহ আশপাশের এলাকায় পথচারীদের পথরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০