
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকার সময়ক্ষেপণ ও টালবাহানার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারের বিষয়টি এড়িয়ে যেতে চায় সরকার ও বিএনপি। তবে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া পরিচালিত হওয়া প্রয়োজন।তিনি দাবি করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে-বাইরে আলোচনা অব্যাহত থাকবে। একইসঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলা হবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথেও যেতে বাধ্য হবে এনসিপি।আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত