Odekha Drissho
৯ মে ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কে”টে হ’ত্যা, পলাতক স্বামী

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রাইভেটকার চালক ফোরকান মিয়ার বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে ভাড়া বাসা থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান পলাতক রয়েছে।নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩০), বড় মেয়ে মীম খানম (১৫), মেজ মেয়ে উম্মে হাবিবা (৮), ছোট মেয়ে ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফোরকান মিয়া পরিবার নিয়ে প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে ঘরের ভেতরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। শ্যালক রসুল মিয়ার লাশ পাওয়া যায় বিছানার ওপর। এছাড়া শারমিন খানমের হাত-মুখ বাঁধা মরদেহ জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।ঘটনার পর এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।পুলিশ জানায়, নিহতদের মরদেহের পাশে একটি টাইপ করা সাধারণ ডায়েরির কপি পাওয়া গেছে। সেখানে ফোরকান তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উল্লেখ করেন। ওই টাকা জমি কেনার কাজে ব্যবহৃত হয়েছে বলেও দাবি করা হয়। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।স্বজনদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েকদিন আগেও স্ত্রীকে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার মীমাংসার চেষ্টাও করা হয়েছিল।নিহতের স্বজন শামীম জানান, শুক্রবার চাকরির কথা বলে শ্যালক রসুল মিয়াকে বাসায় ডেকে আনেন ফোরকান। পরে রাতেই হত্যাকাণ্ড ঘটে। বাসা থেকে মদের বোতল ও মাদক সেবনের কিছু আলামতও উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান।গাজীপুর (কাপাসিয়া-কালীগঞ্জ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “একই পরিবারের পাঁচজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ, পিবিআই, ডিবি ও সিআইডি যৌথভাবে কাজ করছে।”কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০