
রাজধানীর গুলশান এলাকায় একটি অবৈধ সিসাবারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও হুক্কা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে গুলশান-২ এর ৩৫ নম্বর সড়কে অবস্থিত ওই সিসাবারে এই অভিযান পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী চলা অভিযানে ৫ কেজি সিসা এবং ৩৫টি হুক্কা জব্দ করা হয়। এ সময় বারের ম্যানেজারকে আটক করা হয়েছে।ডিএনসি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত সিসাবারের কার্যক্রম বন্ধ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবৈধভাবে পরিচালিত সব ধরনের সিসাবার ও মাদক সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত