Odekha Drissho
১৪ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ: সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জমসেদ আলম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন।পুলিশ জানায়, তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাব্বির আহমেদ। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আজিজুল হক দিদার। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানালেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর শ্যামলীতে অবস্থিত কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কামরুল ইসলামের ‘সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি’ (সিকেডি) হাসপাতালে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈন উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে।গত ১১ এপ্রিল হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মঈন ও তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। অভিযোগ রয়েছে, গত ১০ এপ্রিল সকালে শ্যামলীর ৩ নম্বর সড়কে বাদীর বাসার সামনে গিয়ে দরজা খুলতে বলেন আসামিরা। দরজা খোলার পর তারা বাদীর স্ত্রীকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং টাকা না দিলে ক্ষতির হুমকি দেন।পরে পরিস্থিতির অবনতি আশঙ্কা করে বাদী তার ছোট ভাইকে বাসায় আসতে বলেন। এ সময় মঈনসহ কয়েকজন ব্যক্তি ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোক জড়ো করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে তারা সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভধর্মী অবস্থান নেন।মামলার এজাহারে বলা হয়, সেখানে তারা উচ্চস্বরে স্লোগান দেন, গালাগালি করেন এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালান। এমনকি হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামের বিরুদ্ধেও হুমকিমূলক স্লোগান দেওয়া হয়। এতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়।এ ঘটনায় ইতোমধ্যে মঈনের আরও চার সহযোগী—মো. ফালান মিয়া, মো. রুবেল, ফারুক হোসেন সুমন ও মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আগেই চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।পুলিশ বলছে, ঘটনার পেছনে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০