উত্তর আরব সাগরে বিপদের মুখে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের পণ্যবাহী জাহাজটি সাগরে বিপদে পড়ে জরুরি সংকেত পাঠায়। সংকেত পাওয়ার পরপরই পাকিস্তান নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন। তাদের উদ্ধার করে পাকিস্তানের করাচি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান নৌবাহিনী।
মন্তব্য করুন