Odekha Drissho
১০ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈরুতে একই হামলায় কফিল পরিবারের ৬ সদস্যসহ মোট ৭ জনের মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক প্রবাসী তরুণী নিহত হয়েছেন। নিহতের নাম দিপালী আক্তার (৩৪)। তিনি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মায়ের নাম রোজিনা খাতুন।স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দিপালী আক্তার গত প্রায় পাঁচ বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতে তার কর্মস্থলে অবস্থানকালে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন।জানা গেছে, ঘটনার সময় দিপালী তার কফিলের (নিয়োগকর্তা) পরিবারের সঙ্গে বৈরুতে অবস্থান করছিলেন। হঠাৎ চালানো ভয়াবহ এয়ারস্ট্রাইকে দিপালী আক্তারসহ কফিলের পরিবারের একাধিক সদস্য ঘটনাস্থলেই নিহত হন।চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী আক্তার নিহত হয়েছেন। একই ঘটনায় তার কফিলের পরিবারের আরও ছয় সদস্য মারা গেছেন।শুক্রবার রাতে চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রবাসে থাকা দিপালীর মৃত্যুর খবর পেয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিপালী আক্তারের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।বর্তমানে দিপালী আক্তারের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০