
কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার পরিমাণ প্রায় ৫ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালানো হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই মুরগির খামারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় খামারের ভেতরে একটি ছোট কক্ষ তল্লাশি করে খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে দেখা যায়, এর ভেতরে ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ পিস ইয়াবা রাখা ছিল।এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩২)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ জানায়, অভিযুক্ত নুরুল হোসাইন বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত