স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইনসাফ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। চাঁদপুর ১১নং ওয়ার্ড ইনসাফ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চাঁদপুর সিটি ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেয়া হয়।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ গুনরাজদী কোল্ড স্টোর মোড় এলাকায় নিজ কার্যালয়ে চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ বারেক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এ জার্সি বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, ইনসাফ সামাজিক সংস্থার সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ইনসাফ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুরের বিভিন্ন স্থানীয় দল অংশগ্রহণ করছে।
মন্তব্য করুন