Odekha Drissho
৪ এপ্রিল ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন

শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন

শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহতলী মিজি বাড়িতে সম্প্রতি সংক্রান্ত বিরোধের জেরে মৃত জিতু মিজির স্ত্রী ফরিদা বেগম (৬৫) ও তার ছেলে মোঃ মমিন মিজি (৪৬) এর উপর অতর্কিত হামলা হওয়ার অভিযোগ উঠেছে। এই হামলায় মমিন মিজির ছেলে মাইনুদ্দিন মিজিও বাদ পড়েনি। এতে মারাত্মক ভাবে আহত হন বৃদ্ধা ফরিদা বেগম। তাকে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ সর্য্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় বড় শাহতলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ হামলাকারীরা হলেন একই বাড়ির জামাল মিজির স্ত্রী জুলেখা বেগম, মেয়ে পারুল বেগম (৪০), এলেমের মেয়ে বৃষ্টি বেগম (৩০), এলাহির স্ত্রী (৪০) এবং রাজিনার মেয়ে আনহা (১৫)। এলাহি মিজি ও এলেম মিজি গং নারীদেরকে দিয়ে সুকৌশলে এ ঘটনাটি ঘটায়।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর তাদের সাথে আমাদের সম্পত্তির সংক্রান্ত মামলা মোকদ্দমা হয়ে আসছে। মামলা মোকদ্দমার রায় আমরাই পেয়েছি। কিন্তু তারা আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে আসছে। সম্প্রতি আমাদের জমির উপর মাটি কাটতে গেলে গত ২৬ মার্চ থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশ এসে মাটি না কাঁটার জন্য নিষেধ করে যান। তার পর থেকে তারা আমাদেরকে আগের চেয়েও আরো বেশি হুমকি-ধমকি দিতে থাকে। কিন্তু আজ বিকেলে ওই মাটি কাঁটাকে কেন্দ্র করেই এই হামলা করে এতে গুরুতর আহত হন বৃদ্ধা ফরিদা বেগম। বৃদ্ধা ফরিদা বেগম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবিষয়ে মমিন মিজি জানান, তার মা সম্পত্তির উপর মাটি কাটতে দেখে বাধা দিতে গেলে কয়েকজন মিলে তাকে মারধর করে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও দীর্ঘদিন ধরে হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

মমিন মিজির ছেলে মাইনউদ্দিন মিজি অভিযোগ করেন বলেন, তার বৃদ্ধ দাদুকে কয়েকজন মিলে মারধর করেছে প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০