Odekha Drissho
২ এপ্রিল ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহমাহমুদপুরে বাড়িতে ঢুকে পৈশাচিক হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এক ভয়াবহ ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। ভাগ্নির ওপর চলা নির্যাতনের বিচার চাওয়া এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাই যেন কাল হলো মামা ও নানার জন্য। বুধবার দুপুরে ১নং ওয়ার্ডের কৃষ্ণপুর গাজী বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করা হয়েছে এক যুবককে, বাদ যাননি তার বৃদ্ধ পিতাও।

খোজঁ নিয়ে জানা যায়, কৃষ্ণপুর গাজী বাড়ির মোঃ মামুন গাজীর ভাগ্নি কাজলী বেগম (২১)-এর সাথে প্রায় তিন বছর আগে মুন্সি বাড়ির প্রবাসী মোবারক হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই কাজলীর ওপর চলত অমানুষিক নির্যাতন। অভিযোগ রয়েছে, সম্প্রতি শাশুড়ি ও ননদ মিলে কাজলীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি সালিশ বৈঠকের আয়োজন করেন।

সূত্র জানায়, সালিশে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও কাজলীর মামা মোঃ মামুন গাজী (৩৫) সেখানে ভাগ্নির জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “আপনারা তো এখন মিটিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আমার ভাগ্নির কোনো ক্ষতি হলে তার নিরাপত্তা কে দেবে?”

এই যৌক্তিক প্রশ্নটিই কাল হয়ে দাঁড়ায়। মামুনের এই সাহসী অবস্থানে ক্ষিপ্ত হয় প্রতিপক্ষ হজল হক মুন্সি ও তার পরিবার।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার দুপুর ২টার দিকে মামুন গাজী বাড়ির ঘাটে গোসল করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় প্রতিপক্ষ। কাজলীর দেবর মোঃ আল-আমিন (২৮) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মামুনকে বাঁচাতে তার বৃদ্ধ পিতা আব্দুল বারেক মাস্টার (৭৫) এগিয়ে এলে তাকেও নির্মমভাবে আঘাত করা হয়।

হামলাকারীরা কেবল মানুষকেই আহত করেনি, বরং পুরো ঘরবাড়িতে ব্যাপক তাণ্ডব চালায়। ঘরের দামি থাই গ্লাস ভেঙে চুরমার করে দেয়।

স্থানীয়রা মামুন গাজীকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, আহত আব্দুল বারেক মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়।

কান্নাজড়িত কণ্ঠে মামুনের বোন নার্গিস বেগম বলেন, “আমার ভাই হার্টের রোগী আর বাবা স্ট্রোকের পেশেন্ট। তারা জানত যে এরা অসুস্থ, তবুও পশুর মতো মারধর করেছে। স্রেফ ভাগ্নির নিরাপত্তার কথা বলায় আমাদের এভাবে নিঃস্ব করে দিল। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০