Odekha Drissho
২৭ মার্চ ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় বাসডুবি: মা-বোন হারিয়ে আম্মুকে খুঁজে বেড়ায় ছোট্ট রাইসা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় স্ত্রী ও মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ রেজাউল করিম। আর ঘরের কোণে কোণে মাকে খুঁজে বেড়ায় মাত্র দুই বছর চার মাস বয়সী ছোট্ট রাইসা।রেজাউল করিম বলেন, “রাইসা প্রায়ই আম্মুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মাঝেমধ্যে কান্না করে। আবার কিছুক্ষণ পর নিজেই চুপ হয়ে যায়।” কথাগুলো বলতে গিয়ে তাঁর চোখে বারবার পানি চলে আসে।দুর্ঘটনায় রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২) এবং বড় মেয়ে রাফিয়া আক্তার (১২) নিহত হন। পরিবারের দুই সদস্যকে হারিয়ে এখন গভীর শোকে ডুবে আছে পুরো পরিবার।শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামে রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত স্ত্রী ও কন্যার জন্য কুলখানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজনদের ভিড় জমেছে। উঠানে বসে স্বজনদের ঘিরে সেদিনের ভয়াবহ দুর্ঘটনার কথা স্মরণ করছিলেন রেজাউল করিম।স্বজনেরা জানান, এক মুহূর্তেই একটি সুখী পরিবার ভেঙে পড়েছে। ছোট্ট রাইসা এখনও বুঝতে পারছে না, তার মা আর বোন আর কখনও ফিরে আসবে না। মাঝে মাঝেই সে মাকে খুঁজে কাঁদে—আর সেই দৃশ্য দেখলে উপস্থিত সবার চোখই ভিজে ওঠে।পদ্মায় বাসডুবির এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০