Odekha Drissho
২৬ মার্চ ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে সন্তানকে না পেয়ে সালিসে বাবা-মাকে মারধর, অপমানে মায়ের আত্মহত্যা

জামালপুর সদর উপজেলায় গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে ছেলেকে না পেয়ে তাঁর মা–বাবাকে সালিসে মারধরের ঘটনা ঘটেছে। অপমান ও নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব কোটামনি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম জোছনা বেগম (৪৫)। তিনি পূর্ব কোটামনি এলাকার কৃষক সুরুজ মিয়ার স্ত্রী। তাঁদের দুই ছেলে সুজন মিয়া (৩০) ও সজীব মিয়া (২৭)।স্থানীয় সূত্রে জানা গেছে, জোছনা–সুরুজ দম্পতির বড় ছেলে সুজন মিয়া মাদকাসক্ত এবং বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর মধ্যে অভিযোগ রয়েছে। গত বুধবার গভীর রাতে প্রতিবেশী কাউসার মিয়ার গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হয়েছে—এমন অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন সুরুজ মিয়ার বাড়িতে যান। তাঁরা সুজনকে ধরে নেওয়ার চেষ্টা করলে তাঁর মা–বাবা বাধা দেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে সুজন পালিয়ে যান।পরে সুরুজ মিয়া ও তাঁর স্ত্রী জোছনা বেগমকে ধরে কাউসার মিয়ার বাড়ির উঠানে নিয়ে যাওয়া হয়। সেখানে গরু চুরির অভিযোগে আরও দুজনকে এনে স্থানীয়ভাবে সালিস বসানো হয়।অভিযোগ রয়েছে, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নায়েব আলীর উপস্থিতিতে ওই সালিসে সুরুজ মিয়াসহ তিনজনকে বেঁধে মারধর করা হয়। স্বামীকে রক্ষা করতে গেলে জোছনা বেগমকেও মারধর ও অপমান করা হয়। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়া হলেও বৃহস্পতিবার সকালে স্বামীকে ছাড়িয়ে আনতে গেলে তিনি আবারও অপমান ও নির্যাতনের শিকার হন বলে স্বজনেরা জানান।পরিবারের দাবি, এ অপমান সহ্য করতে না পেরে জোছনা বেগম আত্মহত্যার পথ বেছে নেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০