Odekha Drissho
২৪ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশে উচ্চশিক্ষায় যেতে শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ


অনলাইন ডেক্স

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদেশে উচ্চশিক্ষার জন্য কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির প্রয়োজন মেটাতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক, যাকে এ উদ্দেশ্যে বিশেষভাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নুরুল হক নুর আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কারণ দেশের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। তবে যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পর অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হলে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বরাবরের মতো বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তৃতীয় ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনেক ক্ষেত্রে ভাষা না জানার কারণে বাংলাদেশি কর্মীরা কম বেতনের চাকরি করতে বাধ্য হন। ভাষাজ্ঞান বাড়লে তারা আরও ভালো বেতনের চাকরির সুযোগ পেতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০