অনলাইন ডেস্ক।
দেশে জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এই জ্বালানির মূল্য।মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে সংস্থাটি। ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।বিইআরসি জানায়, নতুন এই মূল্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।এর আগে চলতি মাসের শুরুতেই অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ০.৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।বিশ্লেষকদের মতে, জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধির প্রভাব বিমান ভাড়া ও বিমান পরিবহন খাতে পড়তে পারে।
মন্তব্য করুন